পরমাণু অস্ত্র তৈরির পথে নেই ইরান, ট্রাম্পের দাবি খারিজ আইএইএ প্রধানের

পরমাণু অস্ত্র তৈরির পথে নেই ইরান, ট্রাম্পের দাবি খারিজ আইএইএ প্রধানের

ইরান পরমাণু অস্ত্র তৈরির ধারেকাছেও নেই বলে স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফাল গ্রসি। সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে জানান, কয়েক দিন বা সপ্তাহের মধ্যে ইরানের পরমাণু বোমা তৈরির কোনো সম্ভাবনা নেই। যদিও তিনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তবে দেশটির পরমাণু কর্মসূচি বর্তমানে অত্যন্ত ধীরগতির বলে উল্লেখ করেছেন।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসের দাবি করা হলেও গ্রসির এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অতীতে ইরান ধারাবাহিকভাবে দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি কেবল অসামরিক শক্তি উৎপাদনের জন্য। বর্তমান পরিস্থিতি এবং আইএইএ প্রধানের এই পর্যবেক্ষণ ট্রাম্প প্রশাসনের দাবির গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছিলেন, ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস করাই ছিল তাদের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *