‘পরিচারিকাকে বিয়ে করেননি’ বিবাহবিচ্ছেদ মামলায় স্বামীকে কড়া ধমক সুপ্রিম কোর্টের

‘পরিচারিকাকে বিয়ে করেননি’ বিবাহবিচ্ছেদ মামলায় স্বামীকে কড়া ধমক সুপ্রিম কোর্টের

গৃহস্থালির কাজ বা রান্না করতে অস্বীকার করাকে স্ত্রীর ‘নিষ্ঠুরতা’ হিসেবে গণ্য করা যাবে না বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ২০১৭ সালে বিবাহিত এক দম্পতির বিচ্ছেদ মামলায় স্বামীর করা অভিযোগ খারিজ করে এই পর্যবেক্ষণ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সন্দীপ মেহতা আবেদনকারী স্বামীকে ভর্ৎসনা করে বলেন, তিনি কোনো পরিচারিকাকে নয়, বরং একজন জীবনসঙ্গীকে বিয়ে করেছেন। বিয়ের এক সপ্তাহ পর থেকেই স্ত্রী রান্না করতে চাইতেন না—স্বামীর এমন দাবির প্রেক্ষিতেই আদালত এই কড়া অবস্থান নেয়।

বিচারপতি বিক্রম নাথ জানান, বর্তমান সময়ে স্বামীকেও গৃহস্থালির কাজে সমানভাবে অবদান রাখতে হবে। ফ্যামিলি কোর্ট বিচ্ছেদ মঞ্জুর করলেও হাইকোর্ট তা বাতিল করে দিয়েছিল, যা বজায় রাখল সুপ্রিম কোর্ট। আদালতের মতে, ঘরের কাজ শুধুমাত্র মহিলার একার দায়িত্ব নয়। আট বছরের সন্তান থাকা সত্ত্বেও দম্পতি বিবাদ মেটাতে ব্যর্থ হওয়ায় আদালত দুঃখপ্রকাশ করেছে। মামলার পরবর্তী শুনানিতে উভয় পক্ষকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *