পরিচারিকা থেকে ফের ভোটের ময়দানে: ‘বিবেচনাধীন’ কলিতাতেই কি বাজিমাত করবে বিজেপি?

পরিচারিকা থেকে ফের ভোটের ময়দানে: ‘বিবেচনাধীন’ কলিতাতেই কি বাজিমাত করবে বিজেপি?

একুশের বিধানসভা নির্বাচনে হারের পরেও আউশগ্রামের সেই পরিচিত মুখ, পেশায় পরিচারিকা কলিতা মাজির ওপরই আস্থা রাখল বিজেপি। আসন্ন ২০২৬-এর নির্বাচনে পূর্ব বর্ধমানের এই তফশিলি জাতি সংরক্ষিত আসনে আবারও পদ্মশিবিরের প্রার্থী হচ্ছেন তিনি। গুসকরা শহরের বাসিন্দা কলিতার এই মনোনয়ন রাজনৈতিক মহলে যেমন চমক জাগিয়েছে, তেমনই তাঁর ভোটার তালিকার স্থিতি নিয়ে শুরু হয়েছে প্রবল জল্পনা।

বিতর্কের মূলে রয়েছে ভোটার তালিকায় কলিতা মাজির নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন থাকা। ১৯৫ নম্বর বুথের এই ভোটারের নাম তালিকার ৩৯৭ নম্বর সিরিয়ালে থাকলেও, তাঁর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। নিয়ম অনুযায়ী, বিবেচনাধীন তালিকায় নাম থাকা অবস্থায় তিনি নিজে ভোট দিতে পারবেন কি না বা প্রার্থী হওয়ার পথে কোনো আইনি জটিলতা তৈরি হবে কি না, তা নিয়ে এলাকায় গুঞ্জন তুঙ্গে।

এই বিষয়ে কলিতা মাজি আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে তাঁর কাছে সমস্ত বৈধ নথিপত্র রয়েছে এবং তিনি কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব একে ভোটারদের বিভ্রান্ত করার কৌশল হিসেবে দেখছে। সব মিলিয়ে, আইনি মারপ্যাঁচ আর রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে এখন আউশগ্রামের ‘পরিচারিকা’ প্রার্থী কলিতা, যাঁর ভাগ্য নির্ধারণ করবে নির্বাচন কমিশন ও সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *