পর্দায় দুই মহারথীর মহাপ্রলয়: ‘জেলার ২’ ছবিতে রজনীকান্তের সঙ্গী হচ্ছেন শাহরুখ খান

পর্দায় দুই মহারথীর মহাপ্রলয়: ‘জেলার ২’ ছবিতে রজনীকান্তের সঙ্গী হচ্ছেন শাহরুখ খান

দক্ষিণী সিনেমার ঈশ্বর রজনীকান্ত এবং বলিউডের বাদশা শাহরুখ খান এবার একই ছবিতে পর্দা ভাগ করতে চলেছেন। পরিচালক নেলসন দিলীপকুমারের আসন্ন মেগা প্রজেক্ট ‘জেলার ২’-এ এই দুই সুপারস্টারকে একসঙ্গে দেখার গুঞ্জনে উত্তাল সিনেমাপাড়া। দীর্ঘ প্রতীক্ষার পর দুই মহাতারকার এই যুগলবন্দী বক্স অফিসে বড়সড় ধামাকার সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বলিউড সূত্রে খবর, এই ছবিতে শাহরুখ খানকে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। চলতি মাসেই ছবির শুটিং শুরু হয়েছে এবং তা এখন প্রায় শেষের দিকে। শাহরুখের অংশের কাজ সম্পন্ন করতে আরও সাত থেকে আট দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।

ছবিতে শাহরুখ ছাড়াও বিজয় সেতুপতি, মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালানের মতো তারকাদের থাকার সম্ভাবনা রয়েছে। আইটেম ড্যান্সে দেখা যেতে পারে নোরা ফতেহিকে। ভরপুর অ্যাকশনে ঠাসা এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হলেও, নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যৌথ অভিনয়ের এই খবরটি প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *