পর্যাপ্ত ঘুমের পরেও ক্লান্তি? অবহেলা নয়, হতে পারে ৫টি গুরুতর রোগের লক্ষণ

পর্যাপ্ত ঘুমের পরেও ক্লান্তি? অবহেলা নয়, হতে পারে ৫টি গুরুতর রোগের লক্ষণ

আট ঘণ্টা বা তার বেশি সময় ঘুমানোর পরেও যদি সারাদিন ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হয়, তবে তা সাধারণ কোনো বিষয় না-ও হতে পারে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ বিছানায় কাটানোর পরেও শরীর বিশ্রাম না পাওয়া মূলত অন্তনিহিত কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত। এই পরিস্থিতির পেছনে মূলত স্লিপ অ্যাপনিয়া, থাইরয়েডের সমস্যা, রক্তাল্পতা, বিষণ্নতা বা ডায়াবেটিসের মতো পাঁচটি গুরুতর রোগ দায়ী থাকতে পারে।

স্লিপ অ্যাপনিয়ার কারণে ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত ঘটে গভীর ঘুমে বাধা দেয়। আবার থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত হরমোন তৈরি না করলে বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে কোষে সঠিক মাত্রায় অক্সিজেন পৌঁছায় না, যার ফলে শরীর চরম অবসন্ন হয়ে পড়ে। এছাড়া মানসিক অবসাদ ও রক্তে শর্করার অস্বাভাবিক মাত্রাও ক্রনিক ক্লান্তির অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

শারীরিক সমস্যার পাশাপাশি ভিটামিন ডি বা ম্যাগনেসিয়ামের ঘাটতি এবং ঘুমের অস্বাস্থ্যকর পরিবেশও এই পরিস্থিতির জন্য দায়ী হতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যদি নিয়মিত পর্যাপ্ত ঘুমের পরেও ক্লান্তি দূর না হয়, তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। সঠিক সময়ে থাইরয়েড বা হিমোগ্লোবিন পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে এই দীর্ঘমেয়াদী দুর্বলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *