‘পলাতকদের ক্ষমা করবে না মানুষ’, মালতিপুরে মৌসমকে কড়া ভাষায় আক্রমণ মমতার

‘পলাতকদের ক্ষমা করবে না মানুষ’, মালতিপুরে মৌসমকে কড়া ভাষায় আক্রমণ মমতার

মালদহের মালতিপুরে নির্বাচনী জনসভা থেকে প্রাক্তন তৃণমূল সাংসদ মৌসম বেনজির নুরকে নাম না করে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলবদল করে কংগ্রেসে যোগ দেওয়া মৌসমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নেত্রী তাকে ‘অকৃতজ্ঞ’ ও ‘পলাতক’ বলে অভিহিত করেন। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, সুযোগসন্ধানীদের মানুষ কখনোই ক্ষমা করবেন না।

মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপের সুরে বলেন, তিনি নিজে জীবনে কখনও রাজ্যসভায় যাওয়ার সুযোগ পাননি, অথচ মৌসমকে সেই সম্মান দিয়েছিলেন। লোকসভায় জয়ী হতে না পারা সত্ত্বেও বিধায়কদের ভোটে তাঁকে সংসদে পাঠানো হয়েছিল। কিন্তু নির্বাচনের মুখে দলত্যাগ এবং বিরোধী শিবিরে যোগ দেওয়াকে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখছেন তৃণমূল নেত্রী।

গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম নুর সম্প্রতি তৃণমূল ত্যাগ করে পুরনো দল কংগ্রেসে ফেরায় মালদহের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। মানিকচক ও মালতিপুরের সভা থেকে মমতা ভোটারদের সতর্ক করে বলেন, যারা দলের কঠিন সময়ে হাত ছেড়ে দেয়, তাদের ভোট দেওয়া উচিত নয়। রাজনৈতিকভাবে এই লড়াইয়ে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত করতে তিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *