পশুপালনে স্বনির্ভরতার ডাক, শূকর পালনে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে কেন্দ্র

পশুপালনে স্বনির্ভরতার ডাক, শূকর পালনে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে কেন্দ্র

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং পশুপালনকে লাভজনক ব্যবসায় পরিণত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ‘জাতীয় প্রাণিসম্পদ মিশন’ (NLM)-এর আওতায় এখন শূকর পালন ইউনিট স্থাপনের জন্য উদ্যোক্তাদের বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পশুপালন খাতের আধুনিকীকরণ এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা।

সরকারের এই প্রকল্পের অধীনে যোগ্য সুবিধভোগীরা শূকর পালন কেন্দ্র স্থাপনের জন্য মোট খরচের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পেতে পারেন, যার সর্বোচ্চ সীমা ৩০ লক্ষ টাকা। খামার বা শেড নির্মাণ, পশু ক্রয় এবং প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য এই অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। কৃষক, পশুপালক, স্ব-সহায়ক গোষ্ঠী এবং স্টার্টআপ উদ্যোক্তারা এই বিশেষ সরকারি সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি ও নথিপত্র থাকতে হবে। জাতীয় প্রাণিসম্পদ মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় প্রজেক্ট রিপোর্ট, আধার কার্ড এবং জমির দলিল আপলোড করে অনলাইনে আবেদন করা যাবে। স্বল্প সময়ে অধিক মুনাফা এবং বাজারে মাংসের ভালো চাহিদা থাকায় এই ব্যবসা বর্তমানে অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *