পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) প্রক্রিয়া নির্ভুল ও স্বচ্ছ রাখতে এক প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে নয়া অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া এবং নথিপত্র গ্রহণ সংক্রান্ত জটিলতা নিয়ে রাজ্যের করা আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, বৈধ ভোটারদের অধিকার রক্ষায় এই ট্রাইব্যুনাল কাজ করবে এবং এর যাবতীয় ব্যয়ভার বহন করবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়ানোর পথও খোলা রাখা হয়েছে।

শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সাফ জানান, বিচার বিভাগীয় আধিকারিকদের সততা নিয়ে কোনো প্রশ্ন তোলা বরদাস্ত করা হবে না। এছাড়া, রাজ্য ও নির্বাচন কমিশনকে জুডিশিয়াল অফিসারদের সব ধরনের প্রযুক্তিগত ও প্রশাসনিক সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত অতিরিক্ত চূড়ান্ত তালিকা প্রকাশের আশ্বাস দিয়ে আদালত জানিয়েছে, নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *