পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: জল্পনার অবসান ঘটিয়ে নির্ঘণ্ট চূড়ান্ত করল কমিশন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: জল্পনার অবসান ঘটিয়ে নির্ঘণ্ট চূড়ান্ত করল কমিশন

পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছে ভারতের নির্বাচন কমিশন। এসআইআর জটিলতা বা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা উড়িয়ে দিয়ে আগামী ১৬ মার্চ সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারেন। পশ্চিমবঙ্গ ছাড়াও এই তালিকায় রয়েছে তামিলনাড়ু, কেরল, আসাম ও পুদুচেরি।

দীর্ঘদিন ধরে বাংলায় অধিক দফায় ভোটের চল থাকলেও এবার সেই চিত্র বদলাতে পারে। কমিশন সূত্রে খবর, সম্ভবত দুই দফায় সম্পন্ন হবে বাংলার নির্বাচন। সে ক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে প্রথম দফার ভোটগ্রহণ হতে পারে। অন্যদিকে, আসাম, তামিলনাড়ু ও কেরলসহ বাকি রাজ্যগুলোতে এক দফাতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল।

ভোটার তালিকার ৬০ লক্ষ আবেদনের জটিলতা থাকলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন ঘোষণায় কোনো বাধা নেই। ১০ লক্ষ আবেদনের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে এবং সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের বিষয়ে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসবে সিইও দপ্তর। আদালতের নজরদারিতেই বাকি প্রক্রিয়ার নিষ্পত্তি হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *