পশ্চিমবঙ্গে BJP-র প্রার্থী তালিকার নতুন লিস্ট
March 31, 202611:05 am

বাংলার বিধানসভা ভোটের জন্য BJP ১৩ জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে। ময়নাগুড়ি কেন্দ্রের প্রার্থীও পরিবর্তন করা হয়েছে। রণকৌশলগত কারণেই এই রদবদল। চৌরঙ্গী থেকে প্রার্থী হয়েছেন কংগ্রেস ছেড়ে আসা সন্তোষ পাঠক, মেমারির প্রার্থী সাংবাদিক মানব গুহ, বাগদায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করেছে BJP। রাজ্যের বাকি আসনগুলিতেও দ্রুত নাম চূড়ান্ত করতে তৎপর পদ্ম শিবির।