পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: শুধু কেন্দ্রীয় বাহিনী নয় এবার ৩০ হাজার ভিনরাজ্যের পুলিশে মুড়ে ফেলছে কমিশন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: শুধু কেন্দ্রীয় বাহিনী নয় এবার ৩০ হাজার ভিনরাজ্যের পুলিশে মুড়ে ফেলছে কমিশন

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেনজির নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন। এবার কেবল বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় ভিনরাজ্যের পুলিশ বাহিনীকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিশন সূত্রে খবর, বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ হাজার পুলিশ অফিসার ও কর্মী এই নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্ব পালন করতে পশ্চিমবঙ্গে আসছেন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালাতেই এই পদক্ষেপ।

নির্বাচনী সূচি অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল থেকে দফায় দফায় ভিনরাজ্যের এই পুলিশ বাহিনী এরাজ্যে প্রবেশ করতে শুরু করবে। প্রথম দফায় আসাম, হরিয়ানা ও উত্তরাখণ্ড থেকে আসবে ৪৮ কো ম্পা নি পুলিশ। এর ঠিক চার দিন পর, অর্থাৎ ১৭ এপ্রিল সবথেকে বড় বাহিনী হিসেবে ৩০০ কো ম্পা নি পুলিশ রাজ্যে পৌঁছাবে। জানা গেছে, প্রতিটি কো ম্পা নিতে কমপক্ষে ৭২ জন সদস্য থাকবেন। বিহার ও উত্তরপ্রদেশ থেকে সর্বোচ্চ ৪০ কো ম্পা নি করে পুলিশ মোতায়েন করা হচ্ছে। এছাড়াও ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পাঞ্জাব এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো থেকেও বিপুল সংখ্যক পুলিশ বাহিনী আনা হচ্ছে।

ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি হিসেবে রাজ্যে ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যারা বর্তমানে বিভিন্ন এলাকায় রুটমার্চ ও টহলদারির কাজ চালাচ্ছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, এই সংখ্যা আরও বাড়বে এবং শেষ পর্যন্ত প্রায় ২৪০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। ২৯ এপ্রিল শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হওয়া পর্যন্ত ভিনরাজ্যের এই বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় জওয়ানরা সমন্বয় রেখে কাজ করবেন। মূলত ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানো এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতেই নির্বাচন কমিশন এই নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *