পশ্চিমি ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা, রবিবার থেকে দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমি ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা, রবিবার থেকে দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা

জম্মু-কাশ্মীরের ওপর সৃষ্ট পশ্চিমি ঝঞ্ঝা এবং বাংলাদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই দুইয়ের প্রভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের জেরে সপ্তাহান্তে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ৯ ও ১০ মার্চ মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, সোমবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ পাঁচটি জেলায় হালকা বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তী তিন-চার দিন চলতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন না হলেও বৃষ্টির রেশ কাটলে পারদ চড়তে পারে। পরবর্তী কয়েক দিনে তাপমাত্রা প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আকাশ আংশিক মেঘলা থাকলেও শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে, শুধুমাত্র নির্দিষ্ট জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *