পশ্চিম এশিয়ায় ঘনীভূত সংঘাত: গ্রহের ফেরে ২০২৭ পর্যন্ত অশান্তির আশঙ্কা

পশ্চিম এশিয়ায় ঘনীভূত সংঘাত: গ্রহের ফেরে ২০২৭ পর্যন্ত অশান্তির আশঙ্কা

২০২৬ সালের শুরু থেকেই বিশ্বজুড়ে যুদ্ধ ও হানাহানির যে বাতাবরণ তৈরি হয়েছে, জ্যোতিষশাস্ত্রীয় বিচার অনুযায়ী তার মূলে রয়েছে গ্রহ-নক্ষত্রের অশুভ অবস্থান। সংখ্যাতত্ত্ব ও বিক্রম সমবৎসার মতে, ২০২৬ হলো ‘রুদ্র সমবৎসার’ বা উগ্রতার বছর, যার অধিপতি গ্রহ মঙ্গল। বর্তমানে মীন রাশিতে শনি এবং কুম্ভে রাহু-মঙ্গলের একত্রে অবস্থান যুদ্ধের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে আগামী ২ এপ্রিল পর্যন্ত রাহু ও মঙ্গলের এই সংযোগ পশ্চিম এশিয়ার দেশগুলোর জন্য চরম ধ্বংসাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জ্যোতিষ গণনা বলছে, ৩ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে যুদ্ধের ধরনে কিছুটা বদল এলেও রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা থেকেই যাবে। শনির রাশি পরিবর্তন না হওয়া পর্যন্ত, অর্থাৎ ২০২৭ সালের জুন মাস পর্যন্ত এই সংঘাত ও অস্থিরতা স্থায়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই দীর্ঘ সময়ে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোতে ধর্মীয় উন্মাদনা বৃদ্ধি এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা বা ধর্মগুরুদের প্রাণনাশের ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পশ্চিম এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব বিশ্বের অন্যান্য প্রান্তের মতো ভারতেও অনুভূত হচ্ছে। তবে জ্যোতিষশাস্ত্রীয় পূর্বাভাস অনুযায়ী, এই যুদ্ধের কারণে ভারতের প্রত্যক্ষ বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলকভাবে কম। যদিও অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে শক্তিশালী ‘দাদারাষ্ট্র’ বা আমেরিকার জেরবার হওয়ার সম্ভাবনা প্রবল। সামগ্রিকভাবে আগামী এক বছর বিশ্ব রাজনীতিতে অস্থিরতা ও সংঘাতের মেঘ বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে গ্রহের অবস্থান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *