পশ্চিম এশিয়ায় চরম সংঘাতের মাঝে ৬ ভারতীয়র মৃত্যু, নিখোঁজ আরও এক

পশ্চিম এশিয়ায় চরম সংঘাতের মাঝে ৬ ভারতীয়র মৃত্যু, নিখোঁজ আরও এক

পশ্চিম এশিয়ায় যুদ্ধের ভয়াবহতা ক্রমশ বাড়ছে। উত্তাল এই পরিস্থিতিতে ৬ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। শুক্রবার অতিরিক্ত সচিব আসিম আর মহাজন জানান, গত ১৮ মার্চ সৌদি আরবের রিয়াধে আরও এক ভারতীয়র মৃত্যু হয়েছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও ধোঁয়াশায়।

রিয়াধের ভারতীয় দূতাবাস দ্রুত দেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। সংঘাতের জেরে পরিস্থিতি জটিল হওয়ায় আগেই ভারতীয়দের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার সতর্কতা দিয়েছিল নয়াদিল্লি। ওমান, সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা ভারতীয় দূতাবাসগুলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে নিরন্তর কাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইজরায়েল ও আমেরিকার পাল্টাপাল্টি হামলায় পুরো পশ্চিম এশিয়া এখন কার্যত রণক্ষেত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *