পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহেও কাঁপবে না ভারত, ২ মাসের তেল মজুত রেখে দেশবাসীকে চরম স্বস্তি দিল কেন্দ্র

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহেও কাঁপবে না ভারত, ২ মাসের তেল মজুত রেখে দেশবাসীকে চরম স্বস্তি দিল কেন্দ্র

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজলেও ভারতে জ্বালানি সংকটের কোনও আশঙ্কা নেই। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশে আগামী ৬০ দিনের জন্য পর্যাপ্ত পেট্রোল, ডিজেল এবং এলপিজি মজুত রয়েছে। হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ থাকলেও ৪০টির বেশি দেশ থেকে তেল আমদানি অব্যাহত থাকায় জোগানে কোনও ঘাটতি হবে না। বর্তমানে ভারতের রিফাইনারিগুলো পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং দেশের মোট ৭৪ দিনের মজুত ক্ষমতার মধ্যে ৬০ দিনের স্টক এখনই হাতে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তেলের আকালের গুজব উড়িয়ে দিয়ে কেন্দ্র স্পষ্ট করেছে যে, পেট্রোল পাম্প বা সিলিন্ডার সরবরাহে কোনও সমস্যা নেই। রাশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে এলপিজি আমদানিও স্বাভাবিক গতিতে চলছে। বিভ্রান্তি ছড়ালে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে সরকার সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে যে, যুদ্ধের মাঝেও ভারতের জ্বালানি ভাণ্ডার সম্পূর্ণ নিরাপদ। গৃহস্থালীর কাজে বা যাতায়াতে আগামী কয়েক মাস কোনও সংকটের মুখে পড়তে হবে না দেশবাসীকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *