পশ্চিম এশিয়ার ভয়াবহ যুদ্ধের প্রভাবে এবার সংকটে ক্রিকেট বিশ্ব
March 19, 20268:23 pm

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ইংল্যান্ডের ক্রিকেটে দেখা দিয়েছে ডিউক বলের তীব্র আকাল। পাকিস্তানে তৈরি এই বলগুলো যুদ্ধের কারণে আকাশপথ বন্ধ থাকায় সময়মতো ব্রিটিশ দ্বীপপুঞ্জে পৌঁছাতে পারছে না। ফলে ক্লাব ক্রিকেটের আসন্ন মরসুম নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্ট কর্তারা।
পরিবহণ খরচ প্রায় তিনগুণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিকল্প পথে শ্রীলঙ্কা হয়ে বল আমদানির কথা ভাবা হলেও তা অত্যন্ত ব্যয়বহুল। এই সংকট মোকাবিলায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড প্রতিটি কাউন্টিকে দ্রুত বল মজুত করার জরুরি নির্দেশ দিয়েছে।