পশ্চিম এশিয়া সংকট: আজ লোকসভায় মোদী, জ্বালানি ও ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বড় বার্তার সম্ভাবনা

পশ্চিম এশিয়া সংকট: আজ লোকসভায় মোদী, জ্বালানি ও ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বড় বার্তার সম্ভাবনা

পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকা-ইসরায়েল জোটের মধ্যে চলমান ভয়াবহ সামরিক সংঘাতের আবহে আজ দুপুর ২টোয় লোকসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের জেরে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ভারত সরকারের অবস্থান স্পষ্ট করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই বার্তার দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

এই গুরুত্বপূর্ণ ভাষণের আগে রবিবার প্রধানমন্ত্রী ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র (CCS) একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। সেই বৈঠকে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং সারের পর্যাপ্ত জোগান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এই সংকটের প্রভাব যাতে ভারতের সাধারণ মানুষের ওপর না পড়ে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারি রুখতে আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সম্বোধনে জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক পথে পণ্য সরবরাহ বজায় রাখা এবং উপসাগরীয় দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হতে পারে। ইরানসহ বিভিন্ন বিশ্বনেতাদের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার বিষয়টিও তিনি সংসদে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। মূলত আলোচনা ও কূটনীতির মাধ্যমেই এই সংকটের সমাধানের পথ খুঁজছে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *