পশ্চিম এশিয়া সংকট নিয়ে উত্তাল সংসদ, বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী
March 9, 20268:41 am

ইরান ও আমেরিকা-ইসরায়েল উত্তেজনার আবহে আসন্ন সংসদ অধিবেশনে পশ্চিম এশিয়ার সংকট প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উভয় কক্ষে এ বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করবেন। কৌশলগত স্বার্থ এবং নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে ভারত আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে সওয়াল করছে।
অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি এই ইস্যুতে সরকারের নীরবতা নিয়ে সরব হওয়ার প্রস্তুতি নিয়েছে। জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব নিয়ে বিরোধীরা সরকারের জবাবদিহি চাইবে বলে জানা গেছে।