পাকিস্তানকে পরমাণু যুদ্ধের চরম হুঁশিয়ারি তালিবানের, উত্তপ্ত সীমান্ত

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পাল্টায় এবার সরাসরি যুদ্ধের পথে হাঁটল তালিবান সরকার। পাকিস্তান সীমান্ত বরাবর ডুরান্ড লাইনের একাধিক পয়েন্টে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বদলে ক্রমশ তা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিচ্ছে।
তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ পাকিস্তানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। আফগান বাহিনী খাইবার পাখতুনখোয়া ও বালোচিস্তানের বেশ কিছু পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করেছে বলে খবর পাওয়া গিয়েছে। উন্নত মরণাস্ত্র ব্যবহার করে পাক সেনাদের চরম শিক্ষা দেওয়ার অঙ্গীকার করেছে তারা।
গত শনিবার নঙ্গরহর ও পকতিকা প্রদেশে পাকিস্তানের বোমাবর্ষণে ১৯ জনের মৃত্যুর পরই এই উত্তেজনার সূত্রপাত। পাকিস্তান একে টিটিপি জঙ্গি দমনের অভিযান দাবি করলেও, আফগানিস্তান একে সাধারণ নাগরিকদের ওপর হামলা বলে উল্লেখ করেছে। বর্তমানে নুরিস্তান, কুনার ও পকতিয়া সীমান্ত কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।