পাকিস্তানে ইদের নমাজ সেরে বেরোতেই লস্কর কমান্ডার বিলাল আরিফ সরাফিকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাকিস্তানে ইদের নমাজ সেরে বেরোতেই লস্কর কমান্ডার বিলাল আরিফ সরাফিকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাকিস্তানের লাহোরে ইদের প্রার্থনা শেষে মসজিদ থেকে বেরোনোর সময় লস্কর-ই-তইবা কমান্ডার বিলাল আরিফ সরাফিকে নৃশংসভাবে হত্যা করেছে একদল দুষ্কৃতী। লস্করের সদর দপ্তর মুরিদকের কাছে এই অতর্কিত হামলায় বিলালকে প্রথমে গুলি ও পরে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

নিহত বিলাল আরিফ সরাফি ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার অন্যতম জঙ্গি নেতা ছিলেন। ২০০৫ সালে লস্কর-ই-তইবায় যোগ দেওয়া বিলালের মূল কাজ ছিল তরুণদের মগজধোলাই করে জঙ্গি সংগঠনে নিয়োগ করা। এ ছাড়াও তিনি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, অস্ত্রের জোগান এবং অন্যান্য সন্ত্রাসবাদী কার্যকলাপে সরাসরি মদত দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ঘটনার তদন্তে নেমে স্থানীয় পুলিশ ইতিমধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের নেপথ্যে বিলালের পারিবারিক শত্রুতা থাকার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। যদিও হামলার প্রকৃত কারণ খতিয়ে দেখতে প্রশাসন বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে। লস্করের এই শীর্ষ কমান্ডারের মৃত্যুতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *