পাকিস্তান-আফগান সীমান্ত পরিস্থিতি: পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা কতটা?

পাকিস্তান-আফগান সীমান্ত পরিস্থিতি: পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা কতটা?

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। সম্প্রতি চেকপোস্টে হামলার পর উভয় দেশই পাল্টাপাল্টি হামলার দাবি করেছে। তালেবান সরকার একাধিক পোস্ট দখলের কথা জানালেও, পাকিস্তান তা নাকচ করে পাল্টা অভিযানে ৩৬ তালেবান সদস্য নিহতের দাবি তুলেছে।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক সংকট ও প্রচলিত যুদ্ধের সক্ষমতা না থাকায় তালেবানের পক্ষে পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ লড়াই আসাম্ভব। তাদের হাতে থাকা অস্ত্রভাণ্ডার মূলত সাবেক মার্কিন বাহিনীর রেখে যাওয়া সরঞ্জামের সংমিশ্রণ। তবে নিয়মিত সেনাবাহিনীর বদলে গেরিলা যুদ্ধের দীর্ঘ অভিজ্ঞতা ও কৌশলই তাদের সামরিক শক্তির মূল ভিত্তি।

পূর্ণাঙ্গ যুদ্ধের চেয়ে সীমান্তে সীমিত সংঘর্ষ ও অপ্রচলিত হামলার আশঙ্কাই বেশি। টিটিপি নিয়ে পাকিস্তানের উদ্বেগ এবং তালেবানের অভ্যন্তরীণ সংকট পুরো পরিস্থিতিকে জটিল করেছে। ফলে দুই দেশই পাল্টাপাল্টি অভিযোগের মাধ্যমে উত্তেজনা বজায় রাখতে সচেষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *