পাক ক্রিকেটে ‘বিষাক্ত সংস্কৃতি’, পিসিবি-র বিরুদ্ধে বিস্ফোরক গ্যারি কার্স্টেন

পাক ক্রিকেটে ‘বিষাক্ত সংস্কৃতি’, পিসিবি-র বিরুদ্ধে বিস্ফোরক গ্যারি কার্স্টেন

২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অভ্যন্তরীণ পরিবেশ ও চেয়ারম্যান মহসিন নকভির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে যোগ দেওয়ার পর তিনি জানান, পাকিস্তান ক্রিকেটে হস্তক্ষেপের মাত্রা ছিল অসহনীয়। তাঁর মতে, নেতিবাচক পরিবেশ ও প্রতিনিয়ত বাইরের চাপের কারণে সেখানে কোচিং করানো প্রায় আসাম্ভব হয়ে উঠেছিল।

কার্স্টেন অভিযোগ করেছেন, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর থেকেই তাঁর ক্ষমতা খর্ব করা শুরু হয়। বিশেষ করে নির্বাচন কমিটিতে হেড কোচের ভোটাধিকার বাতিল করা ছিল সবচেয়ে বড় ধাক্কা। ফলে অস্ট্রেলিয়া সফরের দল গঠন বা অধিনায়ক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে তাঁর কোনো মতামত নেওয়া হয়নি, যা একজন পেশাদার কোচের জন্য চরম অপমানজনক।

শুধু কার্স্টেন নন, টেস্ট কোচ জেসন গিলেস্পিও একই প্রশাসনিক রাজনীতির শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পরও গিলেস্পিকে কোণঠাসা করা হয় এবং তাঁর অজান্তেই কোচিং স্টাফ ছাঁটাই করা হয়। অভিজ্ঞ কোচদের এমন দ্রুত বিদায় পিসিবির অন্দরে থাকা পেশাদারিত্বের অভাব এবং ‘বিষাক্ত’ সাংগঠনিক কাঠামোকেই স্পষ্টভাবে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *