পাক ক্রিকেটে যুদ্ধের আগুন! আচমকা বিদেশি ক্রিকেটারদের আকাশছোঁয়া বেতনের দাবি
March 23, 20266:00 pm

পাকিস্তান সুপার লিগে হুলুস্থূল কাণ্ড। একদিকে নামী তারকাদের গণহারে সরে দাঁড়ানো, অন্যদিকে টুর্নামেন্ট শুরুর আগেই বিদেশি ক্রিকেটারদের বেতন বৃদ্ধির জোরালো দাবিতে নাস্তানাবুদ পাকিস্তান ক্রিকেট বোর্ড। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণ দেখিয়ে বাড়তি পারিশ্রমিক চাইছেন ক্রিকেটাররা। বোর্ড কর্তাদের এখন ত্রাহি ত্রাহি দশা। আইপিএলের দাপটে এমনিতেই কোণঠাসা পিএসএল, তার ওপর এই নতুন দাবি মিটিয়ে টুর্নামেন্ট আয়োজন করা এখন বড় চ্যালেঞ্জ মহসিন নকভিদের কাছে। স্মিথ-লাবুশেনরা পাকিস্তান পৌঁছালেও এই আর্থিক বিদ্রোহ লিগের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।