পাথরপ্রতিমায় অভিষেকের ৫ ‘ভীস্ম’ প্রতিজ্ঞা

পাথরপ্রতিমায় অভিষেকের ৫ ‘ভীস্ম’ প্রতিজ্ঞা

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী হুঙ্কার দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ের লক্ষ্যমাত্রা কার্যত দ্বিগুণ করে দিলেন তিনি। গত বিধানসভা নির্বাচনে ২২ হাজার ভোটের ব্যবধানকে এবার ৪০ হাজারে নিয়ে যাওয়ার টার্গেট দিলেন দলীয় কর্মীদের। বিরোধী পক্ষ যাতে ৫০ হাজারের বেশি ভোট না পায়, সেই বার্তাও দেন তিনি।

জনসভা থেকে অভিষেক পাঁচটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন—

১. লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আরও সুসংহত করা।

২. প্রত্যেকের জন্য পাকা ছাদ নিশ্চিত করতে আবাস যোজনার বাড়ি।

৩. ব্লক ও টাউন স্তরে দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পরিষেবা।

৪. কেন্দ্রীয় সাহায্য ছাড়াই প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল।

৫. প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা নিশ্চিত করা।

এছাড়া তৃণমূল চতুর্থবার ক্ষমতায় এলে কৃষকদের জন্য ৩০ হাজার কোটি টাকার বিশেষ কৃষি বাজেট আনার বড় ঘোষণাও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত গ্রামোন্নয়ন এবং কৃষকদের আর্থিক সুরক্ষাকেই এবারের হাতিয়ার করছে ঘাসফুল শিবির।

বিজয় মিছিলে ব্যবধান বাড়াতে হবে দ্বিগুণ, পাথরপ্রতিমায় অভিষেকের মাস্টারপ্ল্যান জানলে চমকে যাবেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *