পাম্নুর পাতা ফাঁদে বিপদে পাঞ্জাবের যুবসমাজ, মাত্র ২ হাজার টাকার লোভে অন্ধকারের পথে ভবিষ্যৎ

পাম্নুর পাতা ফাঁদে বিপদে পাঞ্জাবের যুবসমাজ, মাত্র ২ হাজার টাকার লোভে অন্ধকারের পথে ভবিষ্যৎ

বিদেশে বসে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ)-এর নেতা গুরপতবন্ত সিং পন্নু ভারতের যুবপ্রজন্মকে টার্গেট করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উস্কানিমূলক প্রচার চালিয়ে সে বেকার যুবকদের মগজধোলাই করছে। তুচ্ছ টাকার প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে সরকারি দেওয়ালে বিচ্ছিন্নতাবাদী স্লোগান লেখানো থেকে শুরু করে অস্ত্র পাচারের মতো ভয়ঙ্কর দেশবিরোধী কাজ করানো হচ্ছে।

তদন্তে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। মাত্র ২ হাজার টাকার বিনিময়ে সরকারি স্কুলে স্লোগান লিখতে গিয়ে গ্রেপ্তার হয়েছে ২৬ বছর বয়সী দিনমজুর হরজিন্দর। তার বাবা জানিয়েছেন, চরম দারিদ্র্যের সুযোগ নিয়ে তাকে প্রলুব্ধ করা হয়েছিল। এখন আইনি লড়াই লড়ার ক্ষমতা নেই পরিবারের, এমনকি সমাজও তাদের একঘরে করে দিয়েছে। তুচ্ছ লালসা কীভাবে একটি সাজানো সংসার ছারখার করে দেয়, এটি তার জ্বলন্ত উদাহরণ।

কেবল ছোটখাটো অপরাধই নয়, যুবকদের দিয়ে গ্রেনেড পাচার ও বিস্ফোরণের মতো মারাত্মক কাজও করানো হচ্ছে। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের এপ্রিলের মধ্যে পাঞ্জাবে ১৬টি গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে আসা এই অস্ত্রগুলি রাজস্থান সীমান্ত দিয়ে আনার কাজে ব্যবহার করা হচ্ছে স্থানীয় যুবকদের। অধিকাংশ ক্ষেত্রেই এদের ৫০ হাজার টাকা পর্যন্ত টোপ দেওয়া হচ্ছে।

শিক্ষিত যুবকরাও এই মরণফাঁদ থেকে রেহাই পাচ্ছে না। ভাতিন্ডার ১৯ বছর বয়সী এক আইন পড়ুয়া ছাত্র বাড়িতেই বোমা তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে আহত হয়। গবেষণার নাম করে সে আসলে নাশকতামূলক কাজে জড়িয়ে পড়েছিল। বর্তমানে সে জেলবন্দি। এর ফলে তার উজ্জ্বল ভবিষ্যৎ যেমন নষ্ট হয়েছে, তেমনই সামাজিকভাবে ধুলিসাৎ হয়েছে তার পরিবারের সম্মান।

প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, একবার এই ধরণের দেশবিরোধী অপরাধে নাম জড়ালে জামিন পাওয়া প্রায় আসাম্ভব হয়ে পড়ে। পন্নুর মতো নেতারা বিদেশে নিরাপদ আশ্রয়ে থাকলেও, তাদের নির্দেশে কাজ করা স্থানীয় যুবকরা ও তাদের পরিবারই শেষ পর্যন্ত সর্বস্বান্ত হয়। এই প্রতিবেদনটি যুবসমাজকে সতর্ক করার লক্ষ্যে একটি কঠোর বার্তা দিচ্ছে যাতে তারা কোনো প্ররোচনায় পা না দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *