পারমাণবিক বিস্ফোরণে জীবন বাঁচাতে এক মুহূর্তের ভুল হতে পারে মারাত্মক জানুন বাঁচার সঠিক উপায়

পারমাণবিক হামলার সময় তীব্র আলো ও তাপের চেয়েও বড় শত্রু হলো অদৃশ্য তেজস্ক্রিয়তা, যা বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে মানবদেহের কোষ ধ্বংস করে দেয়। এমন পরিস্থিতিতে বাইরে পালানোর চেষ্টা না করে দ্রুত কোনো কংক্রিটের মজবুত ভবনে আশ্রয় নেওয়া উচিত, কারণ ইটের দেয়াল বিকিরণ আটকাতে সক্ষম। বিশেষ করে বেসমেন্ট বা জানলা-দরজা থেকে দূরে থাকা এবং বাইরের বাতাস ঘরে ঢোকার সব উৎস যেমন এসি বা ফ্যান বন্ধ রাখা জরুরি। প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টা ঘরের ভেতরে থাকা জীবন রক্ষায় সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে।
বিস্ফোরণের সময় বাইরে থাকলে দ্রুত নিরাপদ স্থানে পৌঁছে গায়ের পোশাক খুলে প্লাস্টিকের ব্যাগে ভরে দূরে সরিয়ে রাখুন। এরপর সাবান ও হালকা গরম জলে শরীর ধুয়ে ফেলুন, তবে ত্বক জোরে ঘষবেন না যাতে কোনো ক্ষত তৈরি না হয়। চোখ, নাক ও কান ভেজা কাপড়ে মুছে ফেললে শরীরের তেজস্ক্রিয়তা প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। মনে রাখবেন, সঠিক সময়ে নেওয়া এই ছোট পদক্ষেপগুলোই পরমাণু যুদ্ধের ভয়াবহতা থেকে আপনাকে রক্ষা করতে পারে।