পাহাড়ে বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক, জিএনএলএফ ব্রাত্য রেখে বিমল গুরুংয়ের সঙ্গে নতুন সমীকরণ
March 20, 20267:35 am

২০২৬-এর বিধানসভা নির্বাচনে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলে দিল বিজেপি। দার্জিলিং কেন্দ্রে বিদায়ী বিধায়ক নীরজ জিম্বাকে বাদ দিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার নমন রাইকে পদ্ম প্রতীকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। দীর্ঘদিনের সঙ্গী জিএনএলএফ-কে কোনো আসনেই টিকিট না দিয়ে এবার বিমল গুরুংয়ের শক্তির ওপরই ভরসা রাখল বিজেপি নেতৃত্ব।
কার্শিয়াং আসনে সোনম লামা এবং কালিম্পংয়ে ভরত ছেত্রীকে প্রার্থী করে ঘর গোছাতে চাইছে দল। মূলত অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে রুখতেই গোর্খা সেন্টিমেন্ট ও মোর্চার সাংগঠনিক শক্তিকে কাজে লাগানোর এই মাস্টারস্ট্রোক নেওয়া হয়েছে। এই রদবদল পাহাড়ের নির্বাচনী লড়াইকে এখন সম্পূর্ণ নতুন ও দ্বিমুখী মোড় এনে দিল।