পিএম কিষাণের ২২ তম কিস্তি পেলেন কৃষকরা, এক ক্লিকেই অ্যাকাউন্টে পৌঁছাল কোটি কোটি টাকা

পিএম কিষাণের ২২ তম কিস্তি পেলেন কৃষকরা, এক ক্লিকেই অ্যাকাউন্টে পৌঁছাল কোটি কোটি টাকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২২ তম কিস্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। গুয়াহাটি থেকে এক ক্লিকেই সারা দেশের ৯.৩২ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১৮,৬৪০ কোটি টাকা সরাসরি স্থানান্তর করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী জানান, এই যোজনার আওতায় এখন পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে ৪.২৫ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ পৌঁছে দেওয়া হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

অনেক ক্ষেত্রে ই-কেওয়াইসি সম্পন্ন না হওয়া, জমির নথি জমা না দেওয়া বা আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে কিস্তির টাকা আটকে যেতে পারে। এছাড়া ইনকাম ট্যাক্স প্রদানকারী কৃষকরা এই সুবিধা থেকে বঞ্চিত হন। আপনার অ্যাকাউন্টে টাকা না পৌঁছালে অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে কৃষকরা যাতে প্রকল্পের পূর্ণ সুবিধা পান, তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে কেন্দ্রীয় সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *