পুরনো ভবন বিদায়! বিধানসভা ভোটের মুখে হঠাতই ঠিকানা বদলাচ্ছে নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক । রাজ্যের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। শতবর্ষ প্রাচীন বামার অ্যান্ড লরি ভবন ছেড়ে এবার পুরোপুরি নতুন ঠিকানায় পাড়ি দিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। হাইকোর্টের গা ঘেঁষে শিপিং কর্পোরেশন ভবনেই এখন থেকে বসবেন দুঁদে আধিকারিকরা। গত বছরের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং জায়গার অভাব— এই দুই কাঁটা সরাতেই তড়িঘড়ি এই মেগা শিফটিং বলে জানা গিয়েছে। আগামী সোমবার থেকেই নতুন ডেরায় পুরোদমে কাজ শুরু করবেন আধিকারিকরা।
অন্যদিকে বাংলার মসনদ দখলের লড়াইয়ে নিরাপত্তা নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। নজিরবিহীনভাবে রাজ্যে আসছে আরও ১৯২০ কো ম্পা নি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে মোট ২৪০০ কো ম্পা নি জওয়ানের কড়া পাহারায় বুথ আগলাবে CRPF, BSF এবং ITBP-র মতো দুর্ধর্ষ বাহিনী। শুধু তাই নয়, আসাম, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মতো ২১টি রাজ্য থেকেও আসছে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, ভোট মিটে গেলেও এখনই বিদায় নিচ্ছে না সব বাহিনী। ১৭০০ কো ম্পা নি ফিরে গেলেও গণনা শেষ না হওয়া পর্যন্ত স্ট্রং রুম পাহারা দেবে ২০০ কো ম্পা নি বাহিনী। এমনকি আইনশৃঙ্খলার খাতিরে আরও ৫০০ কো ম্পা নি জওয়ানকে অনির্দিষ্টকালের জন্য রাজ্যে রেখে দেওয়ার বড়সড় পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।