পুরুলিয়ায় কুড়মি ভোট টানতে বিজেপির নয়া চাল নিয়ে তুঙ্গে জল্পনা

পুরুলিয়ায় কুড়মি ভোট টানতে বিজেপির নয়া চাল নিয়ে তুঙ্গে জল্পনা

কুড়মি ভোটব্যাংক দখলে রাখতে পুরুলিয়ার বাঘমুণ্ডি ও জয়পুর আসন দুটি শরিক দল আজসুকে ছেড়ে দিতে পারে বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর দিল্লি যাত্রা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোকে আজসুর টিকিটে প্রার্থী করার গুঞ্জন এখন জঙ্গলমহল জুড়ে।

এদিকে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চাও জঙ্গলমহলের ১১টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাঁচিতে দলের সুপ্রিমো টাইগার জয়রাম মাহাতোর উপস্থিতিতে বৈঠক সেরে ২০ মার্চের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণার তোড়জোড় চলছে। কুড়মি সংগঠনগুলোর একাংশের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের তত্ত্ব নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হলেও কুড়মি ভোট কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *