পুরুষের ভুঁড়ি হতে পারে নীরব ঘাতক অজান্তেই বাড়ছে হার্ট অ্যাটাক ও ডায়াবেটিসের ঝুঁকি

পুরুষের ভুঁড়ি হতে পারে নীরব ঘাতক অজান্তেই বাড়ছে হার্ট অ্যাটাক ও ডায়াবেটিসের ঝুঁকি

পুরুষদের পেটে জমা মেদ বা ভিসেরাল ফ্যাট কেবল বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে না, বরং এটি শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের চারপাশে জমে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এই বিশেষ ধরনের চর্বি লিভার ও অন্ত্রের স্বাভাবিক কার্যকমে বাধা দেয় এবং শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করে। চিকিৎসকদের মতে, এই মেদ হরমোনের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি বিপাকক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করে।

ভুঁড়ির কারণে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ায় টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এছাড়া রক্তনালীর ক্ষতি ও কোলেস্টেরল বৃদ্ধির ফলে হৃদরোগ ও স্ট্রোকের সম্ভাবনা তৈরি হয়। অতিরিক্ত মেদ টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে অলসতা ও পেশিশক্তি হ্রাসের কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত বসে কাজ করা, মানসিক চাপ এবং অনিয়মিত খাদ্যাভ্যাস এই সমস্যাকে আরও জটিল করে তোলে।

স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব। প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ, চিনি ও প্রক্রিয়াজাত খাদ্য বর্জন এবং পর্যাপ্ত জলপান মেদ কমাতে সহায়ক। এর পাশাপাশি দৈনিক হাঁটাচলা ও নিয়মমাফিক শরীরচর্চা হৃদযন্ত্রকে সচল রাখে। সঠিক সময়ে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করলে নীরব ঘাতক এই ভুঁড়ির হাত থেকে মুক্তি পেয়ে সুস্থ থাকা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *