পুলিশের অসহযোগিতার অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

পুলিশের অসহযোগিতার অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্রে মামলার সঠিক তথ্য দিতে পুলিশের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দুর দাবি, পুলিশ মামলার সংখ্যা না জানানোয় হলফনামা পূরণে সমস্যা হচ্ছে। আদালত মামলা দায়েরের অনুমতি দেওয়ায় আগামী মঙ্গলবার এর শুনানি হতে পারে।

শুভেন্দুর আইনজীবীর দাবি, ২০২০ সাল থেকে তাঁর মক্কেলের বিরুদ্ধে ২৬টির বেশি মামলা হয়েছে যার বেশিরভাগই উদ্দেশ্যপ্রণোদিত। একই সমস্যায় পড়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্ডাও। মামলার প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা কাটাতে এখন আদালতের রায়ের অপেক্ষায় প্রার্থীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *