পেইচিং থেকে সরাসরি দিল্লি উড়বে এয়ার চায়না, কেন একে কেবল সাধারণ সফর বলছে না বেজিং

পেইচিং থেকে সরাসরি দিল্লি উড়বে এয়ার চায়না, কেন একে কেবল সাধারণ সফর বলছে না বেজিং

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা ফের চালু করল এয়ার চায়না। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষ এবং করোনা মহামারীর জেরে বন্ধ হওয়া এই পরিষেবা দীর্ঘ ৫ বছর পর আবার প্রাণ ফিরে পেল। চীনা দূতাবাসের মতে, এটি কেবল আকাশপথের যাতায়াত নয় বরং দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং পারস্পরিক আস্থা পুনরুদ্ধারের একটি বড় ধাপ। ২০২৪ সালে সীমান্ত টহল নিয়ে সমঝোতার পর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলতে শুরু করে। এবার দিল্লি ও বেজিংয়ের মধ্যে সরাসরি উড়ান চালু হওয়ায় ব্রিকস (BRICS) এবং সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) মতো আন্তর্জাতিক মঞ্চেও দুই দেশের সমন্বয় আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *