পেট্রলের দামে রেকর্ড লাফ পাকিস্তানে! শাহবাজের দেশে কি তবে জ্বলবে হাহাকার?

পেট্রলের দামে রেকর্ড লাফ পাকিস্তানে! শাহবাজের দেশে কি তবে জ্বলবে হাহাকার?

হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার জেরে নজিরবিহীন জ্বালানি সংকটে ডুবেছে পাকিস্তান। এক ধাক্কায় দেশটিতে হাই-অকটেন জ্বালানির দাম বেড়েছে ২০০ শতাংশ। এর আগে প্রতি লিটার জ্বালানির দাম ১০০ পাকিস্তানি রুপি থাকলেও বর্তমানে তা ৩০০ রুপিতে গিয়ে ঠেকেছে।

পাকিস্তানের নড়বড়ে অর্থনীতির ওপর এই মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে এই অগ্নিমূল্যের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, জ্বালানির এই অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে পাকিস্তানের সাধারণ জনজীবন ও বাজার পরিস্থিতি চরম ভয়াবহ রূপ নিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *