পেট্রোলের বদলে বেরোচ্ছে জল! নতুন গাড়ি নিয়ে পাম্প থেকে বেরোতেই বিপাকে চালক
March 23, 202611:43 am

হাওড়ার সলপে তুলকালাম! পেট্রোল পাম্পে তেলের বদলে মিলল জল, মাঝরাস্তায় একের পর এক গাড়ি বিকল হয়ে ছড়াল তীব্র চাঞ্চল্য। নতুন গাড়ি নিয়ে তেল ভরতে গিয়েই চরম বিপদে পড়েন এক মহিলা চালক। গাড়িটি কিছু দূর যেতেই হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে মেকানিক ডেকে পরীক্ষা করতেই দেখা যায়, তেলের ট্যাঙ্কে পেট্রোলের বদলে ভরে রয়েছে জল। এই খবর জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রাহকরা পাম্পে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় পুলিশকে। পাম্প কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণেই তেলের সঙ্গে জল মিশে এই বিপত্তি ঘটেছে।