পেট্রোল-ডিজেলের আকাল রুখতে ময়দানে ভারত! জারি হলো বিশেষ গাইডলাইন

পেট্রোল-ডিজেলের আকাল রুখতে ময়দানে ভারত! জারি হলো বিশেষ গাইডলাইন

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘাতের আবহে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের দুশ্চিন্তা কমাতে ‘প্ল্যান-বি’ সক্রিয় করল ভারত সরকার। সরকারি সূত্রে আশ্বস্ত করা হয়েছে যে, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজি-র পর্যাপ্ত মজুত রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি বা সিলিন্ডার বুক না করার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে ভারতীয় পণ্যবাহী জাহাজগুলোর সুরক্ষায় ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম চালু করেছে বন্দর ও জাহাজ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ইরান ও বাহরিনের মতো আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা বলে সমুদ্রপথের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহের ওপর জোর দিয়েছেন। দেশের সব কটি রিফাইনারি বর্তমানে পূর্ণ ক্ষমতায় কাজ করছে। বাণিজ্যিক ক্ষেত্রে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং হাসপাতালের মতো জরুরি পরিষেবাগুলোতে অগ্রাধিকার দিতে রাজ্যগুলোকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববাজারের অস্থিরতা সামাল দিতে এবং দেশীয় বাজারে জোগান ঠিক রাখতে কেন্দ্র এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *