পেট্রোল ডিজেল নিয়ে বড় খবর দিল মন্ত্রক, সাধারণ মানুষের জন্য এল বিশেষ বার্তা
March 29, 20267:23 pm

দেশের পেট্রোল ও ডিজেল নিয়ে ছড়াচ্ছে গুজব! সত্য জানাল পেট্রোলিয়াম মন্ত্রক। বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং প্রতিটি পাম্পে পর্যাপ্ত স্টক মজুত রয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া রান্নার গ্যাসের সরবরাহও স্বাভাবিক রয়েছে। দুটি বিশালাকায় জাহাজ প্রায় ৯৪ হাজার মেট্রিক টন এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে, তাই সরবরাহ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে কেন্দ্র।