পেট্রোল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিভ্রান্তিকর তথ্য, দাম ৫০০ টাকা হওয়ার দাবি ভিত্তিহীন
March 6, 20267:37 am

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে ভারতে পেট্রোলের দাম ৫০০ টাকা প্রতি লিটারে পৌঁছাবে। এই ভিত্তিহীন দাবিটি জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে কেন্দ্রীয় সরকার কিংবা কোনো তেল বিপণন সংস্থা এ ধরনের কোনো ঘোষণা দেয়নি।
সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে এই গুজবের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য। সাধারণ মানুষকে এই ধরনের ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।