প্যান কার্ডের আবেদনে ১ এপ্রিল থেকে আসছে বড় পরিবর্তন
March 19, 20268:30 pm

আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ডের আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি শুরু হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে প্যান কার্ড পেতে শুধু আধার কার্ড যথেষ্ট নয়, বরং জন্ম তারিখের প্রমাণ হিসেবে জন্ম শংসাপত্র, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো অতিরিক্ত নথি জমা দিতে হবে।
নতুন এই নিয়মে প্যান কার্ডে আবেদনকারীর নাম হুবহু আধারের তথ্য অনুযায়ী মুদ্রিত হবে। ৩১ মার্চের পর পুরনো আবেদনপত্রগুলো বাতিল হয়ে যাবে এবং শীঘ্রই নতুন ফর্ম প্রকাশ করা হবে। জটিলতা এড়াতে নাগরিকদের দ্রুত বর্তমান প্রক্রিয়া মেনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।