প্যান কার্ডে বড় বদল: ১ এপ্রিল থেকে আধার কার্ডের পাশাপাশি জন্ম প্রমাণপত্র বাধ্যতামূলক

প্যান কার্ডে বড় বদল: ১ এপ্রিল থেকে আধার কার্ডের পাশাপাশি জন্ম প্রমাণপত্র বাধ্যতামূলক

নতুন অর্থবর্ষ ২০২৬-২৭ থেকে প্যান কার্ড পাওয়ার নিয়মে বড়সড় পরিবর্তন আনছে আয়কর দপ্তর। আগামী ১ এপ্রিল থেকে নতুন প্যান কার্ডের আবেদন বা পুরোনো কার্ড সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড আর যথেষ্ট নয়। এখন থেকে আবেদনকারীদের আধারের পাশাপাশি বৈধ জন্ম তারিখের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সিএসসি ই-গভর্ন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কতা জারি করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, জন্ম তারিখের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিকের মার্কশিটের মতো সরকারি নথি প্রয়োজন হবে। পাশাপাশি, প্যান কার্ডের আবেদনের নাম অবশ্যই আধার কার্ডের তথ্যের সঙ্গে হুবহু মিলতে হবে; অন্যথায় আবেদন বাতিল হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীর কাছ থেকে আইনি এফিডেভিটও দাবি করতে পারে।

আগামী ১ এপ্রিল থেকে পুরোনো আবেদন ফর্ম সম্পূর্ণ বাতিল করে নতুন ফর্ম্যাট চালু করা হচ্ছে। ফলে বাড়তি জটিলতা এড়াতে যাঁদের এখনও প্যান কার্ড তৈরি বা সংশোধন করা বাকি, তাঁদের ৩১ মার্চের মধ্যেই বর্তমান আধার-নির্ভর সহজ পদ্ধতিতে প্রক্রিয়াটি সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নতুন অর্থবর্ষ শুরুর আগেই এই জরুরি কাজটি সেরে ফেলা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *