প্রচারে নীলবাতি লাগানো গাড়ি, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিদ্ধ শত্রুঘ্ন সিনহা

প্রচারে নীলবাতি লাগানো গাড়ি, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিদ্ধ শত্রুঘ্ন সিনহা

আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নীলবাতি লাগানো গাড়ি ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমানে। রবিবার জামুরিয়ার দলীয় প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে এক কর্মিসভায় যোগ দিতে সাংসদ তাঁর সরকারি স্টিকার ও নীলবাতি লাগানো গাড়িতে চেপে হাজির হন। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর এভাবে নীলবাতি ব্যবহার করা আদর্শ আচরণবিধির লঙ্ঘন বলে সরব হয়েছে বিজেপি।

বিতর্ক দানা বাঁধতেই অবশ্য আত্মপক্ষ সমর্থন করেছেন অভিনেতা-সাংসদ। তিনি জানান, বাতিটি আগে থেকেই গাড়িতে ছিল এবং তিনি নিজে সেটি লাগাননি বা ব্যবহার করেননি। নিজেকে একজন আইনমান্যকারী নাগরিক দাবি করে তিনি জানান, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। তবে জনরোষ ও আইনি প্রশ্নের মুখে পড়ে কর্মসূচি শেষে তিনি গাড়ি থেকে নীলবাতিটি সরিয়ে ফেলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। জামুরিয়ার বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায়ের দাবি, নির্বাচনী বিধি চালু হওয়ার পর এভাবে নীলবাতি বা অশোকস্তম্ভ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নিয়মকানুনের তোয়াক্কা করছে না অভিযোগ তুলে বিজেপি এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *