প্রতিবেশীদের ওপর হামলা বন্ধের ঘোষণা ইরানের, নেপথ্যে বড় কূটনৈতিক চাল

প্রতিবেশীদের ওপর হামলা বন্ধের ঘোষণা ইরানের, নেপথ্যে বড় কূটনৈতিক চাল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশগুলোর ওপর আর কোনো হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে দুঃখপ্রকাশ করে জানান, তেহরান নতুন করে কোনো সংঘাত চায় না। তবে ইরান আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে বলেও তিনি স্পষ্ট করেছেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বেপরোয়া আক্রমণে বন্ধু রাষ্ট্রগুলো ইরান থেকে দূরে সরে যাচ্ছিল। এই প্রতিকূল পরিস্থিতি সামাল দিতেই তেহরান কৌশলগতভাবে সুর নরম করেছে। প্রতিবেশী দেশগুলো যাতে ক্ষুব্ধ হয়ে আমেরিকা ও ইসরায়েলের দিকে ঝুঁকে না পড়ে, সেই সম্ভাবনা এড়াতেই ইরান এমন নমনীয় কূটনৈতিক অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *