প্রতিরক্ষা খাতে ২.৩৮ লক্ষ কোটি টাকার অনুমোদন, সামরিক শক্তিবৃদ্ধিতে কেন্দ্রের ঐতিহাসিক পদক্ষেপ

প্রতিরক্ষা খাতে ২.৩৮ লক্ষ কোটি টাকার অনুমোদন, সামরিক শক্তিবৃদ্ধিতে কেন্দ্রের ঐতিহাসিক পদক্ষেপ

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যািশন কাউন্সিল (ডিএসি) দেশের সামরিক সক্ষমতা বাড়াতে প্রায় ২.৩৮ লক্ষ কোটি টাকার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। শুক্রবারের এই বৈঠকে স্থলসেনা, বায়ুসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর জন্য অত্যাধুনিক সমরাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহের পথ প্রশস্ত হয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে প্রতিরক্ষা সংক্রান্ত অনুমোদন ও চুক্তির পরিমাণ ইতিমধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

স্থলবাহিনীর জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা, এয়ার ডিফেন্স ট্র্যাকড সিস্টেম এবং দূরপাল্লার ধনুষ গান সিস্টেমের অনুমোদন মিলেছে। অন্যদিকে, বায়ুসেনার জন্য নতুন মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট এবং S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, Su-30 যুদ্ধবিমানের ইঞ্জিন সংস্কার এবং উপকূলরক্ষী বাহিনীর জন্য শক্তিশালী হোভারক্রাফ্ট ক্রয়ের বিষয়টিও এই বিশাল বিনিয়োগের অন্তর্ভুক্ত।

চলতি অর্থবর্ষে মোট ৫৫টি প্রস্তাবে প্রায় ৬.৭৩ লক্ষ কোটি টাকার প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে, যা ভারতের সামরিক ইতিহাসে নজিরবিহীন। বৈশ্বিক অস্থিরতার আবহে প্রতিরক্ষা প্রস্তুতি মজবুত করতে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রিমোটলি পাইলটেড স্ট্রাইক এয়ারক্রাফ্ট এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা যুক্ত হওয়ার ফলে ভারতের প্রতিরক্ষা সীমান্ত আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *