প্রতিশ্রুতি ভঙ্গ ইরানের: দুবাইয়ের মেরিনা টাওয়ারে ড্রোন হামলা

প্রতিশ্রুতি ভঙ্গ ইরানের: দুবাইয়ের মেরিনা টাওয়ারে ড্রোন হামলা

প্রতিবেশীদের ওপর আর আক্রমণ না করার প্রতিশ্রুতি দেওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সুর বদল করল ইরান। শনিবার দুবাইয়ের সুউচ্চ মেরিনা টাওয়ার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। উল্লেখ্য, মাত্র একদিন আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছিলেন যে, সরাসরি আক্রান্ত না হলে ইরান প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর আর কোনো হামলা চালাবে না। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

দুবাই প্রশাসনের দাবি, ড্রোনটি মূল লক্ষ্যে আঘাত হানার আগেই আকাশপথে ধ্বংস করা হয়েছে। তবে ধ্বংসাবশেষ মেরিনা টাওয়ারের ওপর পড়লে সেখানে ভয়াবহ আগুন লেগে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টাওয়ারের একটি অংশ থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা গেছে। এই দুর্ঘটনায় টাওয়ারটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকাজ শুরু করে। প্রেসিডেন্টের দেওয়া শান্তির বার্তার পরেই এমন আকস্মিক হামলা ইরানের কূটনৈতিক অবস্থানকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েও কেন এই হামলা চালানো হলো, তা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *