প্রবাসী ভারতীয়দের জন্য সুখবর: ভারতীয় সিম কার্ড ছাড়াই এবার ব্যবহার করা যাবে পেটিএম

প্রবাসী ভারতীয়দের জন্য সুখবর: ভারতীয় সিম কার্ড ছাড়াই এবার ব্যবহার করা যাবে পেটিএম

বিদেশে বসবাসরত ভারতীয়দের (এনআরআই) জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ করতে বড় পদক্ষেপ নিল পেটিএম। এখন থেকে ভারতীয় সিম কার্ড বা স্থানীয় নম্বর ছাড়াই আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে এই অ্যাপে লগ ইন করা যাবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর নির্দেশিকা মেনে ১২টি দেশে থাকা প্রবাসী ভারতীয়রা এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আন্তর্জাতিক নম্বরের সঙ্গে NRE বা NRO ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে সরাসরি ইউপিআই (UPI) পরিষেবা ব্যবহার করতে পারবেন। এর ফলে অতিরিক্ত ফরেক্স চার্জ বা পেমেন্ট গেটওয়ের ঝামেলা ছাড়াই ভারতের যে কোনো দোকানে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা, অনলাইনে কেনাকাটা এবং আত্মীয়স্বজনকে টাকা পাঠানো সম্ভব হবে।

সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা ও ব্রিটেনসহ নির্দিষ্ট ১২টি দেশের প্রবাসীরা স্মার্টফোনে পেটিএম অ্যাপ ডাউনলোড করে আন্তর্জাতিক নম্বর দিয়ে রেজিস্টার করতে পারবেন। এরপর এসএমএস ভেরিফিকেশনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করলেই দ্রুত ও নিরাপদ লেনদেন শুরু করা যাবে। প্রবাসীদের দৈনন্দিন লেনদেনকে বাধাহীন করতেই ডিজিটাল পেমেন্টের এই আধুনিকীকরণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *