প্রয়াত অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়
March 31, 20263:30 pm

রাহুল অরুণোদয়ের শোকের আবহেই টলিপাড়ায় তাঁরই এক সহকর্মীর মৃত্যুর খবর মিলল। মাত্র ৩৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। ‘নেতাজী’, ‘তেঁতুল পাতা’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে বেশ কিছু সময় ধরে কাজের অভাবে মানসিক অবসাদে ভুগছিলেন। পর পর দুই তরুণ অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। সহকর্মীরা সমাজমাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।