প্রয়াত সিপিএম নেত্রী বনানী বিশ্বাস, শোকাতুর বাংলার বাম রাজনৈতিক মহল

প্রয়াত সিপিএম নেত্রী বনানী বিশ্বাস, শোকাতুর বাংলার বাম রাজনৈতিক মহল

পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলনের বিশিষ্ট মুখ ও সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য বনানী বিশ্বাস প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘ কয়েক দশক ধরে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বনানী বিশ্বাসের প্রয়াণে বাংলার রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বামপন্থী রাজনীতির ময়দানে বনানী বিশ্বাস ছিলেন এক সুপরিচিত ব্যক্তিত্ব। বিশেষ করে শ্যামলী গুপ্ত ও মালিনী ভট্টাচার্যদের সমসাময়িক হিসেবে তাঁর নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হত। সিপিএমের রাজ্য কমিটি এবং কলকাতা জেলা কমিটির প্রাক্তন সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন দলের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়েও তিনি ছিলেন প্রথম সারিতে।

সংগঠনের পাশাপাশি সাহিত্য ও সম্পাদনার ক্ষেত্রেও বনানী বিশ্বাসের বিশেষ অবদান ছিল। তিনি গণতান্ত্রিক মহিলা সমিতির প্রাক্তন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ সময় সমিতির মাসিক মুখপত্র ‘এক সাথে’ সম্পাদনা করেছেন। তাঁর মৃত্যুতে একটি আদর্শনিষ্ঠ ও লড়াকু অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন গুণমুগ্ধরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *