ফলের গায়ে ছোট স্টিকারের গোপন সংকেত জানুন, কেনার আগে সতর্ক না হলে হতে পারে বিপদ

বাজার থেকে ফল কেনার সময় আমরা প্রায়ই ফলের গায়ে লাগানো ছোট স্টিকারগুলো খেয়াল করি না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই স্টিকারগুলো কেবল দামের জন্য নয়, বরং ফলটি কীভাবে উৎপাদিত হয়েছে তার গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পিএলইউ’ (PLU) বা প্রাইস লুক-আপ কোড। এই কোড দেখেই বোঝা সম্ভব কোন ফলটি স্বাস্থ্যের জন্য নিরাপদ আর কোনটি রাসায়নিক মিশ্রিত।
সাধারণত বাজারে তিন ধরনের কোড সম্বলিত ফল পাওয়া যায়। যদি কোনো স্টিকারে মাত্র চারটি সংখ্যা থাকে এবং তা ৩ অথবা ৪ দিয়ে শুরু হয়, তবে বুঝতে হবে ফলটি উৎপাদনে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহৃত হয়েছে। এই ধরনের ফল খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নেওয়া জরুরি।
অন্যদিকে, যদি কোডটি পাঁচ সংখ্যার হয় এবং তার শুরুতে ৯ থাকে, তবে সেটিই সবচেয়ে উন্নত মানের ফল। এর অর্থ হলো, ফলটি সম্পূর্ণ প্রাকৃতিক বা জৈব (Organic) উপায়ে চাষ করা হয়েছে। এতে কোনো ক্ষতিকর রাসায়নিক নেই, যা স্বাস্থ্যের জন্য সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হয়।
তবে পাঁচ সংখ্যার কোড যদি ৮ দিয়ে শুরু হয়, তবে ক্রেতাদের বাড়তি সতর্ক হতে হবে। এই কোডের অর্থ হলো ফলটি ‘জেনেটিক্যালি মডিফাইড’ বা জিনগতভাবে পরিবর্তিত। ল্যাবরেটরিতে বীজের পরিবর্তন ঘটিয়ে এই ধরনের ফল উৎপাদন করা হয়, যা সম্পূর্ণ প্রাকৃতিক নয়।
সুস্থ থাকতে এখন থেকে বাজারে ব্যাগ ভরার আগে ফলের গায়ের এই ছোট স্টিকারটি ভালো করে দেখে নিন। সামান্য সচেতনতা আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করবে। তথ্যের এই গোপন সংকেত বুঝে সঠিক ফল নির্বাচন করাই হোক বুদ্ধিমানের কাজ।