ফাঁকা হলই দিচ্ছে জবাব! ‘দ্য কেরালা স্টোরি ২’ নিয়ে রাহুলের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
March 8, 202611:17 am

বিতর্কের মধ্যেই মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি ২’। তবে বক্স অফিসে আশানুরূপ ফল মেলেনি। এই আবহে সিনেমাটিকে বিভাজনের ‘রাজনৈতিক হাতিয়ার’ বলে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। তাঁর দাবি, দেশের মানুষ কেরলের সংস্কৃতি সম্পর্কে সচেতন বলেই প্রেক্ষাগৃহগুলো এখন জনশূন্য। সংবাদমাধ্যমকেও অপপ্রচারের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।