ফাস্টট্যাগ ব্যবহারকারীদের পকেটে চাপ বাড়াল বার্ষিক পাসের বর্ধিত মূল্য
March 16, 20268:49 am

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ফাস্টট্যাগ বার্ষিক পাসের নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে। এখন থেকে ব্যক্তিগত বা নন-কমার্সিয়াল গাড়ির বার্ষিক পাসের জন্য চালকদের গুনতে হবে ৩০৭৫ টাকা। আগে এই পাসের মূল্য ছিল ৩০০০ টাকা, অর্থাৎ এক ধাক্কায় ৭৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।
চলতি বছরের ১ মার্চ থেকে নতুন এই বর্ধিত ফি কার্যকর হয়েছে। এনএইচএআই-এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই মূল্যবৃদ্ধি কেবল ব্যক্তিগত ব্যবহারের গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। নিত্যযাত্রীদের জন্য এই বাড়তি খরচ কিছুটা চিন্তার কারণ হলেও, হাইওয়ে পরিষেবা উন্নত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।